ঢাকা, ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এবি পার্টি

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৪ মার্চ ২০২৫, সোমবার, ১১:৩৮ পূর্বাহ্ন

banglahour

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। সোমবার (২৪ মার্চ) বিজয়নগরস্থ এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।


সোমবার এবি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (প্রচার) আনোয়ার সাদাত টুটুলের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, গতকাল (২৩ মার্চ) রাতভর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুজব ও এবি পার্টির সাধারণ সম্পাদক ব‍্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের গ্রেপ্তারের খবর নিয়ে উত্তেজনা ছড়িয়েছে।


এ বিষয়ে জরুরি ভিত্তিতে পর্যালোচনা তুলে ধরার জন‍্য সোমবার দুপুর ২ টায় বিজয়নগরস্থ এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে (লেভেল ৪, সায়হাম স্কাইভিউ টাওয়ার, ৪৫ বিজয় নগর) জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম