ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

উত্তরায় মুগ্ধ মঞ্চে শহিদ পরিবারের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৪ মার্চ ২০২৫, সোমবার, ৭:১৩ অপরাহ্ন

banglahour

ঢাকা, ২৪ মার্চ — উত্তরার মুগ্ধ মঞ্চে আয়োজিত এক বিশাল ইফতার মাহফিলে শহিদ পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারীরা একত্রিত হন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহিদ মুগ্ধের গর্বিত পিতা মীর মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, "হাজার শহিদ পরিবারের পক্ষ থেকে বলছি, আমার মুগ্ধ জীবন দিয়েছে বাংলাদেশকে স্বাধীন করতে, ফ্যাসিবাদের বিদায় করতে। আহত ও অঙ্গহারা আন্দোলনকারীদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন চাই না।" তার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে উপস্থিত সকলে স্লোগান দেন— "আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ।"

অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন শহিদ জসিম উদ্দিনের মামা নাসির উদ্দীন, শহিদ জাবির ইব্রাহিমের পিতা মো. কবীর হোসেন, শহিদ নাঈমা সুলতানার মা আইনুন নাহার, শহিদ রবিউল ইসলামের চাচা আহম্মদ সাঈদ, শহিদ সামিউ আমান নুরের পিতা মো. আমান উল্লাহ, শহিদ মো. সানজিদ হোসেন মৃধার পিতা মো. কবির হোসেন মৃধা।

অনুষ্ঠানে গুরুতর আহত আন্দোলনকারী ও জুলাই যোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন নোমান রেজা, ইকবাল হাসান, সাগর হাওলাদার, রবিন চৌধুরী, তানজিল রেজোয়ান, ওমর ইমু, মেহেদী আব্দুল্লাহ শাফি এবং শহিদ মোহাম্মদ আকাশ ব্যাপারীর মেয়ে কণা আক্তার।

শহিদ পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহিদ তাজুল ইসলামের মেয়ে জামাই মামুন, গুরুতর আহত শাহ মোহাম্মদ, আলমগীর মোহাম্মদ আলী, তোজাম্মেল হক সোহাগ, ইখতিয়ার উদ্দিন সরকার, হাফেজ মাওলানা আমিনুল হক, গুলিবিদ্ধ মো. আল-আমিন, এসএম আরিফুল ইসলাম, মো. আলী আকবর তুষার, প্রামাণিক একেএম ওবায়দুল হক, শহিদ ফরহাদ মিয়ার ছেলে সামিদ, শহিদ মনির হোসেনের বড় বোন সানজীদা, শহিদ আব্দুন নুরের পিতা আবুল বাসার, শহিদ জসিম উদ্দিনের বড় ভাই নুরুল ইসলাম, শহিদ জাহিদুজ্জামান তানভিরের মা বিলকিছ জামাল, শহিদ আকাশ ব্যাপারীর পিতা আজিজ ব্যাপারী প্রমুখ।

আমার ঢাকা ফাউন্ডেশনের সদস্য সচিব অধ্যাপক মো. কবীর উদ্দিন মিঠু শুভেচ্ছা বক্তব্য রাখেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ।

ইফতার মাহফিলে প্রায় অর্ধশত শহিদ পরিবারের সদস্য, এক হাজারেরও বেশি আহত যোদ্ধা এবং জুলাই আন্দোলনের কর্মীরা উপস্থিত ছিলেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম