ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়ছেন প্রধান উপদেষ্টা

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২ এপ্রিল ২০২৫, বুধবার, ৪:০৯ অপরাহ্ন

banglahour

ঢাকা, ২ এপ্রিল ২০২৫: আগামীকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠেয় ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বঙ্গোপসাগরীয় সহযোগিতা সংস্থা (বিমসটেক) শীর্ষ সম্মেলন ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হবে। সম্মেলনে দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতারা অংশ নেবেন বলে জানা গেছে।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। দায়িত্ব গ্রহণের পর এটি তাদের প্রথম বিদেশ সফর।

এর আগে, প্রধান উপদেষ্টা সম্প্রতি চীন সফর করেছেন। দায়িত্ব নেওয়ার পর এশিয়ার কোনো দেশে এটিই তার প্রথম সরকারি সফর, যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি সই হয়েছে। চীন বাংলাদেশে বড় পরিসরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম