ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২ এপ্রিল ২০২৫, বুধবার, ৪:১১ অপরাহ্ন

banglahour

ঢাকা, ২ এপ্রিল ২০২৫: বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশ নিতে আগামীকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) থাইল্যান্ড যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত ড. খলিলুর রহমান।

রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে বুধবার আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ড. খলিলুর রহমান বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান। তাই সংস্থার ভবিষ্যৎ করণীয় বিষয়ে সদস্য দেশগুলোর নেতাদের সঙ্গে আলোচনা প্রয়োজন। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি জানান, বৈঠকের জন্য শিডিউল চাওয়া হয়েছে এবং এটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

বিমসটেক (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) শীর্ষ সম্মেলনে অংশ নিতে প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার সকাল ৯টায় ব্যাংককের উদ্দেশে রওনা হবেন এবং শুক্রবার (৪ এপ্রিল) রাত ৮টায় দেশে ফিরবেন।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। দায়িত্ব গ্রহণের পর এটি তাদের প্রথম বিদেশ সফর।

এবারের সম্মেলনে বাংলাদেশ বিমসটেকের পরবর্তী সভাপতির দায়িত্ব গ্রহণ করবে। সংগঠনের সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে থাইল্যান্ড, বাংলাদেশ, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান।

সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

সম্প্রতি চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। দায়িত্ব নেওয়ার পর এশিয়ার কোনো দেশে এটি তার প্রথম সরকারি সফর, যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি সই হয়েছে। চীন বাংলাদেশে বড় পরিসরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম