ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের ১৭ হাজার মেট্রিক টন খাদ্যসহায়তা চট্টগ্রামে পৌঁছেছে

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২ এপ্রিল ২০২৫, বুধবার, ৪:১২ অপরাহ্ন

banglahour

ঢাকা, ৩ এপ্রিল ২০২৫: বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্র থেকে পাঠানো ১৭ হাজার মেট্রিক টন গুরুত্বপূর্ণ খাদ্যসহায়তা চলতি সপ্তাহে চট্টগ্রামে পৌঁছেছে।

আজ বুধবার ঢাকার মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়, মার্কিন কৃষকদের উৎপাদিত এই খাদ্য বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) মাধ্যমে যুক্তরাষ্ট্রের সহায়তার অংশ হিসেবে ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর জরুরি চাহিদা পূরণে ব্যবহার করা হবে।

এছাড়া, যুক্তরাষ্ট্রের অবদান ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে উল্লেখ করে বার্তায় বলা হয়, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছে পর্যাপ্ত সহায়তা পৌঁছাতে তারা অন্যান্য দাতা ও আন্তর্জাতিক অংশীদারদেরও সহায়তায় এগিয়ে আসতে উৎসাহিত করছে।

রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত সবচেয়ে বড় দাতা দেশ হিসেবে কাজ করছে এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম