ঢাকা, ২ মে ২০২৬, শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

‘ফিলিস্তিনের ওপর হামলা বন্ধ করতে হবে’

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৯ এপ্রিল ২০২৫, বুধবার, ১১:১১ অপরাহ্ন

banglahour

‘ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে বর্বর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার জাতীয় প্রেস ক্লাব চত্বরে ভাসানী অনুসারী পরিষদ (ভাসানী জনশক্তি পার্টি) এ সমাবেশের আয়োজন করে। 

বিক্ষোভ সমাবেশে ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম বাবলু সভাপতির বক্তব্যে বলেন, ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলা, গণহত্যা, লুটপাট এবং দখল দারিত্ব অবিলম্বে বন্ধ করতে হবে। সেখানে শিশুদেরসহ সব মানুষকে যেভাবে হত্যা করা হচ্ছে সেটি ভয়াবহ, অকল্পনীয়, অগ্রহণযোগ্য। আমি আমেরিকাসহ বিশ্ব নেতৃত্বকে অনুরোধ করব এখনই দখলদার ইসরাইল কে এ হামলা বন্ধ করার জন্য চাপ প্রয়োগ করেন। তাদের খাদ্য ও চিকিৎসার ব্যবস্থা করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ সবসময় ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে। সরকারের উচিত ফিলিস্তিনের জনগণের জন্য অর্থ সহায়তা, খাদ্য সহায়তা এবং চিকিৎসা সহায়তা পাঠান। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ইসরাইলকে ফিলিস্তিনের ওপর হামলা বন্ধ করতেই হবে।

সদস্য সচিব ড. আবু ইউসুফ সেলিম বলেন, সৌদি আরবসহ সব মুসলিম বিশ্বকে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে অন্যথায় রোজ হাশরের মাঠে মহান রাব্বুল আলামিনের দরবারে জবাবদিহি করতে হবে।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ড. ইউনুস ফিলিস্তিনিদের স্বার্থে যেকোনো পদক্ষেপ নিলে ভাসানী অনুসারী পরিষদ তাকে সমর্থন দিয়ে যাবে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবদুল কাদের বলেন, হাজার হাজার ফিলিস্তিনের জনগণকে হত্যা করেছে জুলুমবাজ ইসরাইল, কিন্তু আমেরিকা, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালসহ সব মানবাধিকার সংস্থা মুখ বন্ধ করে বসে আছে? কেন? ফিলিস্তিনের জনগণ কি মানুষ না? তাদের বাচাঁর অধিকার নাই? আমরা মানবতার পক্ষে। সারা পৃথিবীতে কোনো মানুষ অন্যায়ভাবে হত্যা হোক সেটি কখনো কাম্য না। আর মুসলিম হিসেবে ইসরাইলের গণহত্যা কোনোভাবে আমরা মানতে পারি না। পৃথিবীতে ২০০ কোটি মুসলিম, ৫৭টা মুসলিম রাষ্ট্র, এত এত পারমাণবিক অস্ত্র কিন্তু আমরা ফিলিস্তিনের জনগণকে শেষ হয়ে যেতে দেখছি! ফিলিস্তিনের ভূখণ্ড দখল হয়ে যেতে দেখছি! এভাবে যদি আমরা মুসলিম ভাইবোনের প্রয়োজনে দূরে থাকি তাহলে সব মুসলিম রাষ্ট্র একদিন শেষ হয়ে যাব। উঠে দাঁড়াও মুসলিম, পাশে দাঁড়াও অসহায় ভাইবোনের। অবিলম্বে জাতিসংঘকে ফিলিস্তিনের জনগণের পাশে দাড়াতে অনুরোধ করেন।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক পারভীন নাসের ভাসানী, রফিকুল ইসলাম খান রনো, মোহাম্মদ জামিল আহমেদ, আরিফ আহমেদ, অ্যাড জসিম উদ্দিন, যুগ্ম সদস্য সচিব প্রফেসর হারুন অর রশিদ, যুব পরিষদের আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান, নারী পরিষদের আহ্বায়ক সোনিয়া আক্তার প্রমুখ।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯