ঢাকা, ১১ নভেম্বর ২০২৬, বুধবার, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতিতে ইসি, ঐকমত্যের অপেক্ষায় নয়: সিইসি নাসির উদ্দীন

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১:২৩ অপরাহ্ন

banglahour

ঢাকা, ২৪ এপ্রিল: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) আর কোন রাজনৈতিক ঐকমত্যের অপেক্ষায় বসে থাকবে না। নিজেদের সাংবিধানিক ক্ষমতার মধ্যেই যথাসম্ভব প্রস্তুতি গ্রহণ করছে তারা।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত সুসান রাইলির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সিইসি বলেন, “সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় অস্ট্রেলিয়া, এবং সে লক্ষ্যেই তারা বাংলাদেশকে সহায়তা দিতে আগ্রহী।” ভোটার তালিকা হালনাগাদ ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন তার সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালনে দৃঢ়প্রতিজ্ঞ এবং সময়মতো নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে।

বিস্তারিত সংবাদ আসছে...

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম