ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নতুন প্রেমকে কি আরও একধাপ এগিয়ে নিচ্ছেন আমির?

বিনোদন | বিনোদন ডেস্ক

(১১ মাস আগে) ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৩:০১ অপরাহ্ন

banglahour

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান বেশ কিছু দিন আগেই প্রেমের কথা প্রকাশ্যে এনেছেন। দীর্ঘ এক বছরের বেশি বেঙ্গালুরু নিবাসী গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেতা। নিজের জন্মদিনে প্রেমিকার সঙ্গে সবার পরিচয় করিয়ে দিয়েছেন তিনি। এবার জীবনে আরও এক ধাপ এগোতে চলেছেন বলি তারকা।

বর্তমানে মুম্বাইতে অবস্থান করছেন বেঙ্গালুরু নিবাসী গৌরী। আমির ও গৌরী একত্র বসবাস করছেন প্রায় এক বছর হতে চলল। ৬১ বছরে পা রেখে কি আমির ফের বিয়ে করবেন? সেই প্রশ্নও উঠেছে একাধিকবার। যদিও আমির খান জানিয়েছিলেন, তিনি বিয়ে নিয়ে এখনো ধন্দে রয়েছেন। কিন্তু এবার জীবনে আরও একধাপ এগোনোর সিদ্ধান্ত নিয়েছেন মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা।

মুম্বাইয়ের পালিহিলের বাড়িতে ছিলেন আমির খান। এবার সেই বাড়ি ছেড়ে দিচ্ছেন অভিনেতা। তবে পাকাপাকিভাবে নয়; কিছু দিনের জন্য এই বাড়ি ছাড়তে হচ্ছে তাকে। পালিহিলের বহুতলে ১২টি ফ্ল্যাট রয়েছে আমিরের। সেই বহুতলকেই নতুনভাবে গড়ে তোলা হচ্ছে। এক নির্মাণ সংস্থা সেই দায়িত্ব নিয়েছে। 

জানা গেছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এই বহুতল ভবন নতুন সাজে সেজে উঠবে। নিজের পুরোনো ফ্ল্যাটগুলোর সঙ্গে আরও একটি নতুন ফ্ল্যাট পাবেন আমির খান।

কিন্তু এ সময়ে আমির থাকবেন কোথায়? পালিহিলেই আরও একটি বাড়ি রয়েছে আমিরের। এই বাড়ির আয়তনে ১০২৭ বর্গফুট। এ বাড়ির দাম ৯ কোটি টাকা। ২০২৪ সালের জুন মাসে এই বাড়িটি কিনেছিলেন অভিনেতা। বাড়ি কেনার সময়ে ৫৮.৫ লাখ টাকার স্ট্যাম্প ডিউটিও করেন আমির। রেজিস্ট্রেশনে খরচ হয়েছিল ৩০ হাজার টাকা। তবে পুরোনো বাড়ির কাজ মিটলে আবার সেখানেই ফিরে যাবেন আমির খান।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯