ঢাকা, ১৬ মে ২০২৬, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জামায়াতের অভ্যন্তরীণ টানাপোড়েন: সাবেক আমির নিজামীর ছেলের সমালোচনামূলক স্ট্যাটাস ভাইরাল

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৬:২৪ অপরাহ্ন

banglahour

জামায়াত ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে মোহাম্মদ নাদিমুর রহমান দলটির সমালোচনায় একটি বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে। স্ট্যাটাসে তিনি দলটির আদর্শ নিয়ে প্রশ্ন তুলেছেন এবং জামায়াতের অভ্যন্তরে একাধিক নেতার মন্তব্য তুলে ধরে হতাশা প্রকাশ করেছেন।

নাদিমুর রহমান বলেন, “জামায়াতের যেই ছয় নেতাকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, তাদের ফাঁসি ঠেকাতে না পারাই প্রমাণ করে জামায়াতের আদর্শ আর বাকি নেই।” তিনি দাবি করেন, দলের কিছু শীর্ষস্থানীয় নেতা শহিদদের অবহেলা করেছেন এবং নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত ছিলেন।

তিনি এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রত্যাশা জানিয়ে বলেন, “আল্লাহ যেন তাকে মুক্তি দিয়ে শহিদের রক্তভেজা এই সংগঠনের হাল ধরার তৌফিক দেন।”

এছাড়াও তিনি আওয়ামী লীগের পুনর্বাসনের পেছনে কারা কাজ করছে, সে প্রশ্নও তোলেন এবং সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তার ভাষায়, “যদি ছাত্ররাও আইন মানত, তাহলে হাসিনা সরকারের পতন ঘটানো যেতো।”

তার এই স্ট্যাটাস ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং রাজনৈতিক অঙ্গনে নানারকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯