ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ফ্যাশন থেকে স্বাধীনতা—বিদ্যা বালানের বোল্ড পথচলা

বিনোদন | বিনোদন ডেস্ক

(১১ মাস আগে) ২৬ এপ্রিল ২০২৫, শনিবার, ১২:৩১ অপরাহ্ন

banglahour

বলিউডের শক্তিশালী অভিনেত্রীদের তালিকা করতে গেলে বিদ্যা বালানের নাম একদম শুরুতেই আসবে। ‘ডার্টি পিকচার’-এর মতো সাহসী সিনেমায় অভিনয় করে যেমন ঝড় তুলেছিলেন, তেমনি নিজের স্টাইল স্টেটমেন্টেও ভাঙচুর করেছেন বলিউডের প্রচলিত ধারা।

শাড়িকে নিজের ‘সিগনেচার লুক’ বানিয়ে রেড কার্পেট থেকে সিনেমার পর্দা—সব জায়গাতেই তৈরি করেছেন আলাদা পরিচিতি। যদিও শুরুতে তিনিও চেয়েছিলেন বলিউডের টিপিক্যাল গ্ল্যামার ডিভাদের মতো হতে। নিজেই জানিয়েছেন, আঁটসাঁট পোশাকে নিজেকে দেখে আয়নায় অদ্ভুত লাগত।

বিদ্যার ভাষায়, "আমি বুঝে গিয়েছিলাম, হয়তো সারাজীবন অন্যের মতো হওয়ার চেষ্টা করব, নয়তো নিজের মতো করে থাকব।" সেই উপলব্ধি থেকেই নিজের স্টাইল তৈরি করেন তিনি, আর সেখানেই বাজিমাত।

খোলামেলা পোশাক বা সাহসী লুক নিয়ে বিদ্যার নিজের কোনও দ্বিধা নেই। বরং মজার ছলেই তিনি বলেছিলেন, "আমি যা পরতে ভালোবাসি, তাই পরি। আমি স্বাধীন। আমি মুক্ত।" এমন আত্মবিশ্বাস থেকেই বিদ্যার মতে, "মানুষ আমার খোলামেলা পোশাক নিয়েও প্রশংসা করে। কারণ তারাও তখন বুঝতে পারে, আমার লজ্জা বলে কিছু নেই।"

বিদ্যা বালান শুধু অভিনয়ে নয়, নারীর নিজস্বতা ও স্বাধীনতার প্রতীকে পরিণত হয়েছেন বলিউডে।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯