জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তান ও ভারতের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই হামলার পর, টানা চার রাত ধরে দুই দেশের সীমান্তে নিয়মিত গুলিবিনিময়ের ঘটনা ঘটছে।
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একতরফাভাবে দোষারোপ করে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। এর মধ্যে অন্যতম হলো দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত। পাশাপাশি, পাকিস্তানের দিকে সরাসরি হুমকি প্রদান করেছে ভারত।
ভারতের সাম্প্রতিক হুমকির প্রেক্ষিতে পাকিস্তানের প্রধান বিরোধী দল, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই), ফেডারেল সরকারকে একটি সর্বদলীয় সম্মেলন (এপিসি) আহ্বান করার জন্য চাপ সৃষ্টি করেছে। তারা জাতীয় ইস্যুতে সব রাজনৈতিক শক্তির একতাবদ্ধতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছে।
স্থানীয় সময় সোমবার (২৮ এপ্রিল) সিনেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে পিটিআই-র সিনেটর ব্যারিস্টার সৈয়দ আলী জাফর এ কথা বলেন।
খবর জিও টিভি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
