মাদকের ভয়াবহ কড়াল গ্রাস থেকে যুব সমাজ কে বাঁচাতে ভৈরবে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের পলতাকান্দা গ্রামের যুব সমাজের আয়োজনে আজ সোমবার সকালে পলতাকান্দা ঈদগাহ মাঠে মাদক বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা বিএনপির সাবেক সহ- সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ জাকির হোসেন । এছাড়াও বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর মাহিন সিদ্দিকী, পৌর ছাত্র দলের সভাপতি হিসাম রহমান,জিটিভির ভৈরব প্রতিনিধি এম এ হালিম, সমাজ সেবক ইকবাল হোসেন, এহসানুর রাব্বি সুমন, সবুজ মাহমুদ প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, মাদকে সয়লাব হয়ে গেছে পুরো দেশ। মাদকের কড়াল গ্রাসে যুব ও তরুণরা ধব্বংসের পথে। মাদকের সহজলভ্যতার কারনে নিয়ন্ত্রনহীন হয়ে পড়েছে পুরো সমাজ। মাদকাসক্ত ছেলের কারনে আজকে বোনের বিয়ে দেয়া যাচ্ছেনা। শিক্ষার হার কমে গেছে। এভাবে চলতে থাকলে আগামীতে জাতি মেধাশূন্য হয়ে পড়বে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক ও প্রশাসনিকভাবে জোরালো পদক্ষেপ নেয়ার আহবান জানান বক্তারা। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালন করেন নোমান মিয়া।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
