ঢাকা, ২৭ জুন ২০২৬, শনিবার, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

অগ্নি সন্ত্রাসীদের জবাব ব্যালটের মাধ্যমে দেবে জনগণ- মোজাম্মেল

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৩ জানুয়ারি ২০২৩, সোমবার, ১০:১৬ অপরাহ্ন

banglahour

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালযমুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, রাজনীতির নামে বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাস এবং নৃশংস বর্বরতা এদেশের মানুষ কখনোই ভুলবে না। সেই নৃশংস বর্বরতার জবাব ব্যালটের মাধ্যমে এ দেশের জনগণ দেবে।

আজ সোমবার বিকেলে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে  বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটি আয়োজিত "অগ্নি সন্ত্রাসের আর্তনাদ: স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি-জামাতের অগ্নি-সন্ত্রাস, নৈরাজ্য ও মানবাধিকার লঙ্ঘনের বিচার দাবি" শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।


মন্ত্রী  বলেন, বিগত ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনকালিন স্বাধীনতাবিরোধী অপশক্তি বিএনপি-জামাত সমগ্র দেশে আগুন সন্ত্রাস চালিয়ে নিরীহ মানুষদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করে বাংলাদেশকে ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিল। রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে বিএনপি পুনরায় পুলিশের ওপর বোমা হামলা ও জনগণের জানমালের ক্ষয়ক্ষতি সাধন করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। এরা এদের পুরনো চেহারায় ফিরিয়ে গেছে।

মন্ত্রী বলেন, বিএনপি-জামাতের এসব আগুন সন্ত্রাসীদেরকে বিশেষ ট্রাইবুনালে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এদের সেই অগ্নি সন্ত্রাস আর যেন কখনো ফিরে না আসে সেজন্য দেশবাসীকে সতর্ক থাকতে হবে।

তিনি আরো বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পরাজিত হয়ে হাঁটু গেড়ে মাথা নত করে চলে গেছে পাকিস্তানি বাহিনী। কিন্তু তাদের প্রেতাত্মারা  এখনো দেশবিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই রাজনৈতিকভাবে পাকিস্তানি প্রেতাত্মাদের শেকড় উপড়ে ফেলতে হবে।

আলোচনা সভার শুরুতে বিএনপি-জামাতের অগ্নি-সন্ত্রাসের ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। প্রায় ২০ জন আগুনে দগ্ধ ব্যক্তি উপস্থিত থেকে বিভীষিকাময় দিনগুলোর কথা বর্ণনা করেন।

মুক্তিযুদ্ধ মঞ্চের  সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপীল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আওয়ামী লীগের সাংগঠনিক বিএম মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্র সচিব অ্যাম্বাসেডর বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমান, এ্যাড. খোদেজা নাসরিন এমপি, শহীদ খালেদ মোশাররফের বোন রীণা মোশাররফ, বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জালাল, রুহুল আমিন মজুমদার, দেওয়ান কামাল, ভাস্কর রাশা ও ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রদীপ চৌধুরীসহ প্রমুখ নেতৃবৃন্দ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯