ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পদ্মা সেতুর ইলেট্রনিক টোল সংগ্রহ প্রক্রিয়ায় যুক্ত হয়েছে নগদ

অন্যান্য | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ৭:৪১ অপরাহ্ন

banglahour

পদ্মা সেতুতে নিরবচ্ছিন্নভাবে চলাচলের জন্য অত্যাধুনিক ইলেট্রনিক টোল সংগ্রহের (ইটিসি) দায়িত্ব পেয়েছে বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ। এতে গতানুগতিক পদ্ধতিতে লাইন ধরে টাকা দিয়ে টোল পরিশোধের দিন শেষ হবে।


বুধবার (৩০ এপ্রিল) এ বিষয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ। এই চুক্তির আওতায় ইলেকট্রনিক পদ্ধতিতে আরএফআইডি প্রযুক্তির মাধ্যমে স্বল্প সময়ের ভেতর টোল আদায়ের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ফলে টোল প্লাজায় না থেমেই নগদের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে যানবাহনের টোল পরিশোধ করতে পারবেন। তাতে যানবাহন চলাচলের সময় যেমন বাঁচবে, একইসঙ্গে ভোগান্তিও অনেকাংশে লাঘব হবে।

রাজধানীর সেতু ভবনের সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিপত্রে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার নুরুল হক । নগদ-এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চিফ স্ট্রাটেজি অফিসার মো. মুয়িয তাসনিম ত্বকী।


এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ, সেতু অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন, নগদ-এর প্রশাসক মো. মোতাছিম বিল্লাহসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। অনুষ্ঠানে আরো তিনটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে সেতু বিভাগ।

অন্যান্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম