ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬, শনিবার, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

স্কুল কমিটির নির্বাচন ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ২০

শিক্ষা |

(৪ বছর আগে) ১০ অক্টোবর ২০২২, সোমবার, ৩:৩৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৩৮ অপরাহ্ন

banglahour

পীরগঞ্জে স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক শিক্ষার্থী।

রংপুর ব্যুরো: রংপুরের পীরগঞ্জে স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন ওসিসহ অন্তত ২০ জন।
আজ সোমবার (১০.১০.২২) দুপুরে উপজেলার মদনখালী ইউনিয়নের খেতাবেরপাড়া উচ্চ বিদ্যালয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর থেকে উত্তেজনা বিরাজ করছে ওই এলাকায়।
স্থানীয়রা জানান, খেতাবেরপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচন ঘিরে সোমবার সকাল থেকে প্রধান শিক্ষক নুরন্নবী তালুকদার ও সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলাম গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হলে আকাশ নামে অস্টম শ্রেণীর এক ছাত্র মারা যায়।
এসময় পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আউয়ালসহ  প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওসি আবদুল আউয়ালসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সার্কেল-ডি)  কামরুজ্জামান জানিয়েছেন,  দুই গ্রুপের সংঘর্ষে থানার ওসি, দুই এসআই এবং এক কনস্টেবলসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম