ঢাকা, ২৮ জুন ২০২৬, রবিবার, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

শিক্ষা | সোহেল চৌধুরী।

(২ ঘন্টা আগে) ২৭ জুন ২০২৬, শনিবার, ১০:৩৯ অপরাহ্ন

banglahour

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ল অ্যালামনাই অ্যাসোসিয়েশন (LAABRACU)-এর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। নতুন কমিটি আগামী দুই বছর সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে।


ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সদস্যবৃন্দ এবং পর্যবেক্ষক হিসেবে স্কুল অব ল-এর বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানের শুরুতে অ্যাসোসিয়েশনের উপদেষ্টারা স্বাগত বক্তব্যে অ্যালামনাইদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, পেশাগত সহযোগিতা এবং ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে সম্পৃক্ততা আরও জোরদারের আহ্বান জানান।


পরে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শাহ মাকসুদ নূর নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন এবং নবনির্বাচিত প্রতিনিধিদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এ সময় নতুন কমিটির সদস্যদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।


নির্বাচনের ফলাফলে ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মেহের নিগার এবং সাধারণ সম্পাদক হয়েছেন তাফসির আহাম্মদ খান। সহ-সভাপতি হিসেবে ইয়াসির মো. আদনান, সহ-সাধারণ সম্পাদক হিসেবে আলী আরমান খান আপন এবং কোষাধ্যক্ষ হিসেবে তাহমিদ বিন রহমান দায়িত্ব পেয়েছেন।


এ ছাড়া সুপ্রিম কোর্ট সম্পাদক তারান্নুমা রহমান লিরা, জজ কোর্ট সম্পাদক ইরফান বশির পরাগ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল মাহির, যোগাযোগ সম্পাদক রামিছা আনজুম রুস্মি, একাডেমিক ও প্রকাশনা সম্পাদক রায়হান আহমেদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ রাসিফুল ইসলাম এবং সমাজকল্যাণ সম্পাদক মেহরাব হোসেন ইফতি নির্বাচিত হয়েছেন।


নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. আসিফ রেজা, তানজিন হাবিব কেয়া, প্রিয়াংসু পাল চৌধুরী, নাফিস আল সাদিক, সৌনক সায়ন্তন কিংশুক, রাফা আনান ফেরদৌস এবং মো. খালিদ তানিম।


ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি মেহের নিগার ও সাধারণ সম্পাদক তাফসির আহাম্মদ খান সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা সংগঠনকে আরও গতিশীল, কার্যকর ও অগ্রসর করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি পূর্ববর্তী কার্যনির্বাহী কমিটির অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও তাদের সহযোগিতা প্রত্যাশা করেন।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯