ঢাকা, ২৫ এপ্রিল ২০২৬, শনিবার, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

শিক্ষা | ডেস্ক রিপোর্ট।

(১ দিন আগে) ২৩ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১১:২১ অপরাহ্ন

banglahour

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) নতুন মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। তিনি বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের একজন কর্মকর্তা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব তানিয়া ফেরদৌস।
প্রজ্ঞাপন অনুযায়ী ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বর্তমানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক হিসেবে কর্মরত আছেন। তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) পদে বদলি ও পদায়ন করা হয়েছে।

নিয়োগের শর্তাবলীতে বলা হয়েছে, এই চলতি দায়িত্ব কোনো পদোন্নতি নয়। এই দায়িত্ব প্রদানের কারণে সংশ্লিষ্ট কর্মকর্তা ভবিষ্যতে পদোন্নতি দাবি করতে পারবেন না। সংশ্লিষ্ট পদে নিয়মিত পদোন্নতির মাধ্যমে নতুন কোনো কর্মকর্তা নিয়োগ করা হলে, যোগদানের তারিখ থেকে চলতি দায়িত্বের এই আদেশটি বাতিল বলে গণ্য হবে।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯