ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভারত-পাকিস্তানকে বার্তা মার্কিন প্রেসিডেন্টের

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১ বছর আগে) ২ মে ২০২৫, শুক্রবার, ১২:০৪ অপরাহ্ন

banglahour

উত্তেজনার মধ্যে ভারত-পাকিস্তানকে বার্তা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি পাকিস্তানকে ভারতের সঙ্গে সহযোগিতার আহ্বান জানান।


শুক্রবার (০২ মে) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ভারতশাসিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে পাকিস্তানভিত্তিক চরমপন্থিদের বিরুদ্ধে ভারতের সঙ্গে সহযোগিতার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একইসঙ্গে তিনি সতর্ক করেছেন যাতে ভারতীয় প্রতিক্রিয়া এই অঞ্চলে আরেকটি বড় সংঘাতের দিকে না নিয়ে যায়।


ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, আমাদের আশা, ভারত এমনভাবে প্রতিক্রিয়া জানাবে যা বৃহত্তর আঞ্চলিক সংঘর্ষ সৃষ্টি করবে না। এবং আমরা আশা করি পাকিস্তানও, যদি তারা কোনোভাবে দায়ী থাকে, ভারতের সঙ্গে সহযোগিতা করবে যাতে তাদের ভূখণ্ডে সক্রিয় সন্ত্রাসীরা ধরা পড়ে ও প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া যায়।

গত ২২ এপ্রিলের হামলার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাকিস্তানকে জঙ্গি কার্যকলাপের সম্ভাব্য সন্দেহভাজন হিসেবে ইঙ্গিত করার সবচেয়ে স্পষ্ট মন্তব্য এটি।


এর আগে হঠাৎ করেই দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর পরামর্শ দেয় যুক্তরাষ্ট্র। উত্তেজনা কমাতে ভারতকে পাকিস্তানের সাথে ‘কাজ’ করতে বলেছে যুক্তরাষ্ট্র। ফোনালাপের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে দেওয়া পৃথক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।


ভারত ও পাকিস্তানের নেতাদের সঙ্গে ফোনালাপে এই আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার (৩০ এপ্রিল) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম টিআরটি গ্লোবাল।


কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দুই দেশের শীর্ষ নেতাদের সঙ্গে আলাদা করে ফোনে কথা বলেছেন এবং উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন।


ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলার সময় মার্কো রুবিও বলেন, তিনি পেহেলগাম হামলায় নিহতদের জন্য দুঃখ প্রকাশ করছেন এবং যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে তিনি আরও বলেন, ভারত যেন পাকিস্তানকে অভিযুক্ত করার আগে সতর্ক থাকে, কারণ এখনও পর্যন্ত ভারত এই হামলায় পাকিস্তানের সম্পৃক্ততার কোনও প্রমাণ প্রকাশ করেনি।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম