চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তানকে আবারও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থানকালে তিনি এই আহ্বান জানান।
ভারতের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, দিল্লিতে অবতরণের পরপরই আরাঘচি দুই দেশকে শান্ত থাকার বার্তা দেন। সফরের অংশ হিসেবে তার ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।
এর আগে পাকিস্তান সফরেও একই বার্তা দিয়েছিলেন তিনি। তিনি বলেছিলেন, “আমরা আশা করি ভারত ও পাকিস্তান এই অঞ্চলে উত্তেজনা না বাড়িয়ে শান্তির পথে এগোবে। আমাদের অঞ্চল শান্তি চায়, বিশেষ করে আঞ্চলিক দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর জন্য এটা খুবই জরুরি।”
ইরান দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার দ্বিপাক্ষিক বিরোধে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নিয়ে আসছে। এই সফর সেই প্রচেষ্টারই একটি অংশ বলে মনে করা হচ্ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
