ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

যুদ্ধবিরতির পর আজাদ কাশ্মীরে স্কুল-কলেজ খুলছে, মাদ্রাসা বন্ধ উত্তেজনার জেরে

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১ বছর আগে) ১১ মে ২০২৫, রবিবার, ১২:৫৩ অপরাহ্ন

banglahour

মুজাফফরাবাদ, ১১ মে —

ভারতের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধবিরতির পর পাকিস্তানশাসিত আজাদ জম্মু ও কাশ্মীরের স্কুল ও কলেজগুলো শিগগিরই পুনরায় খুলে দেওয়া হবে। রবিবার (১০ মে) এ নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে আজাদ কাশ্মীরের শিক্ষাবিষয়ক কর্তৃপক্ষ। খবর পাকিস্তানি দৈনিক দ্য ডন-এর।

আজাদ কাশ্মীরের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষামন্ত্রী দীবান চুগতাই জানান, “নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন জেলার প্রশাসনের মতামত নিয়ে স্কুল-কলেজ খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।” তবে তিনি সতর্ক করে বলেন, “ভারতের যুদ্ধবিরতি লঙ্ঘনের ইতিহাস আছে, তাই আমাদের এই সিদ্ধান্ত নিতে হবে অত্যন্ত সতর্কভাবে।”

এদিকে চলমান উত্তেজনার কারণে পাকিস্তানশাসিত কাশ্মীরের সব মাদ্রাসা ১০ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও সরকারি ভাষ্য অনুযায়ী এটি ‘তাপপ্রবাহজনিত ছুটি’, কিন্তু ধর্মবিষয়ক দপ্তরের পরিচালক হাফিজ নাজির আহমেদ জানিয়েছেন— মাদ্রাসাগুলো ভারতের সামরিক হামলার সম্ভাব্য লক্ষ্য হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজাদ কাশ্মীর ও গিলগিট-বাল্টিস্তানে ৪৪৫টি মাদ্রাসায় প্রায় ২৬ হাজার শিক্ষার্থী রয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এসব মাদ্রাসা বন্ধ থাকবে।

এদিকে শনিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার টুইটে জানান, ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং আঞ্চলিক শান্তি রক্ষায় পাকিস্তান অঙ্গীকারবদ্ধ। একইদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে জানিয়ে দেন যে দুই দেশ শান্তিচুক্তিতে উপনীত হয়েছে।

এই পদক্ষেপগুলো উত্তেজনা প্রশমনে আশাব্যঞ্জক হলেও সীমান্ত অঞ্চলে সতর্কতা এখনও জারি রয়েছে।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম