মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বাতিল করে খালাস দেওয়ার রায়ে চারটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। আদালত বলেন, “আজহারের ফাঁসির রায় ছিল পৃথিবীর ইতিহাসে বিচারের নামে অবিচার।”
মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এই রায়ে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত কেউ আপিলে খালাস পেলেন।
???? আপিল বিভাগের চারটি পর্যবেক্ষণ:
১. ফৌজদারি বিচার ব্যবস্থায় বড় ভুল হয়েছিল: আদালত বলেন, “বাংলাদেশসহ এই উপমহাদেশের ফৌজদারি বিচারব্যবস্থা বদলে দেওয়া হয়েছিল। এটি ছিল সবচেয়ে বড় ভুল।”
অ্যাসেসমেন্ট ছাড়াই ফাঁসির রায়: সাক্ষ্যপ্রমাণের যথাযথ মূল্যায়ন না করেই আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যা ‘বিচারের নামে অবিচার’ হিসেবে আখ্যায়িত করেছে আদালত।
৩. তথ্য-প্রমাণ বিবেচনায় ত্রুটি: আদালতের মতে, অতীতের আপিল বিভাগ তথ্য-প্রমাণ সঠিকভাবে মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে।
৪. ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে: এই রায়ের মাধ্যমে সত্যের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন আদালতের পর্যবেক্ষণ।
⚖️ রায়ের পটভূমি ও তাৎপর্য:
২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াত নেতা আজহারুল ইসলামকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছিল। এই রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষে মঙ্গলবার সকাল ৯টা ৫২ মিনিটে চূড়ান্ত রায় দেন আপিল বিভাগ।
রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন আসামিপক্ষের আইনজীবী শিশির মনির, ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক ও ইমরান আবদুল্লাহ সিদ্দিক। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক এবং প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
আইনজীবী শিশির মনির বলেন, “এই রায় শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ইতিহাসেও নজিরবিহীন। সরকারের উচিত হবে রায় বিশ্লেষণ করে একটি রিভিউ বোর্ড গঠন করা, যাতে অতীতের অন্যায় রায়গুলো পুনর্বিবেচনা করা যায়।”
???? জামায়াত নেতাদের প্রতিক্রিয়া:
জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের রায়কে ‘সত্যের বিজয়’ হিসেবে অভিহিত করেন। তিনি আদালতের প্রতি কৃতজ্ঞতা জানান।
???? এই রায়ের তাৎপর্য:
এই রায় মানবতাবিরোধী অপরাধ বিচার ইতিহাসে নতুন অধ্যায় রচনা করল। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের মামলাগুলোর প্রক্রিয়া, প্রমাণ মূল্যায়ন এবং বিচারিক বিশ্লেষণে নতুন মানদণ্ড তৈরি করবে বলে ধারণা আইন বিশেষজ্ঞদের।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
