ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দেশের প্রথম মনোরেল হচ্ছে চট্টগ্রামে, জার্মানি-মিশর যৌথভাবে বাস্তবায়নে আগ্রহী

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২ জুন ২০২৫, সোমবার, ১:১৯ অপরাহ্ন

banglahour

চট্টগ্রাম — অবশেষে দেশের প্রথম মনোরেল প্রকল্প শুরু হতে যাচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে। যানজট নিরসনে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে বাস্তবায়ন হবে এ প্রকল্প। এতে অংশ নিচ্ছে জার্মানি ও মিশরের যৌথ প্রতিষ্ঠান ওরাসকম ও আরব কন্ট্রাক্টর গ্রুপ।

রোববার (১ জুন) নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এই দুই প্রতিষ্ঠানের সঙ্গে চসিক একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। প্রকল্পটি বাস্তবায়নের আগে প্রতিষ্ঠান দুটি ফিজিবিলিটি স্টাডি চালাবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, “চট্টগ্রামের যানজট নিরসনের লক্ষ্যেই দেশের প্রথম মনোরেল প্রকল্প এখানে নেওয়া হচ্ছে।”

সংশ্লিষ্টরা জানিয়েছেন, মনোরেল প্রকল্পে প্রাথমিকভাবে বিনিয়োগ ধরা হয়েছে ২০ থেকে ২৫ হাজার কোটি টাকা। প্রায় ৫৪ কিলোমিটার রুটে বিস্তৃত এই প্রকল্পে ৩২ থেকে ৩৩টি স্টেশন থাকবে এবং এটি তিনটি রুটে পরিচালিত হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে মাত্র ৩০ থেকে ৪০ মিনিটে পুরো চট্টগ্রাম শহর ঘোরা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্পে শুধু লজিস্টিক সাপোর্ট ও প্রয়োজনীয় ভূমি দেবে চসিক। নির্মাণ ও আর্থিক দিক দেখবে জার্মানি-মিশরের যৌথ উদ্যোগ।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম