ঢাকার আধুনিক ও জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল পবিত্র ঈদুল আজহার দিন, অর্থাৎ আগামী ৭ জুন (শনিবার) বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বুধবার (৪ জুন) ডিএমটিসিএল-এর পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের দিন মেট্রোরেল চলবে না।
তবে ঈদের পরদিন ৮ জুন সকাল ৮টা থেকে প্রতি ৩০ মিনিট পরপর ট্রেন চলবে। এরপর ৯ জুন থেকে মেট্রোরেল চলবে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী।
ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের যাতায়াত বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমটিসিএল।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
