ময়মনসিংহ জেলায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রায় আড়াই হাজার স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জেলার সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে নগরীর কাঁচিঝুলি আঞ্জুমান ঈদগাহ মাঠে শনিবার সকাল সাড়ে ৭টায়। একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
প্রথম জামাতে ইমামতি করবেন হাফেজ মুফতি আবদুল্লাহ আল মামুন এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন হাফেজ মাওলানা আতিকুর রহমান।
এছাড়া জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ ঈদ জামাতগুলোর মধ্যে রয়েছে:
ঐতিহ্যবাহী বড় মসজিদে সকাল সাড়ে ৮টায়
আকুয়া বাইপাস মাদানীনূর মার্কাজ মসজিদ মাঠে সকাল ৭টায়
বলাশপুর ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে সকাল সাড়ে ৮টায়
ঈদের দিন মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ জামাতস্থলগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ময়মনসিংহ জেলা পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। সিসিটিভি ক্যামেরা, মোবাইল টিম ও টহল পুলিশের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে। ঈদের জামাতে আসা মুসল্লিদের সহায়তায় থাকবে স্বেচ্ছাসেবক দলও।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
