ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কাশিয়ানীতে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৮ জুন ২০২৫, রবিবার, ১১:২৭ পূর্বাহ্ন

banglahour

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ডোবার পানিতে ডুবে সিফাত শেখ (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বেথুড়ী ইউনিয়নের রামদিয়া পূর্বপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সিফাত ওই গ্রামের মো. রবিউল শেখের একমাত্র সন্তান।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শিশুটির পরিবার ও পুলিশ জানায়, সকালে সিফাত বাড়ির উঠানে খেলছিল। খেলতে খেলতে হঠাৎ সে সবার অজান্তে পাশের একটি ডোবায় পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করে।

অবশেষে বাড়ির পাশের ডোবায় সিফাতকে ভাসমান অবস্থায় দেখতে পান তারা। দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম