ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ১০ ককটেল ও বারুদসদৃশ গুঁড়া উদ্ধার

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(১ ঘন্টা আগে) ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ২:৩১ অপরাহ্ন

banglahour


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের এসমা কলেজপাড়া এলাকায় একটি আমবাগান থেকে ১০টি ককটেল ও বিপুল পরিমাণ গান পাউডার ও কালো বারুদসদৃশ গুঁড়া উদ্ধার করেছে র‌্যাব-৫।

র‌্যাব-৫-এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এ সময় বোম্ব ডিজপোজাল ইউনিটের সহায়তায় আমবাগানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় এসব আলামত উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে ১০টি ককটেল, ২ দশমিক ৮ কেজি গান পাউডারসদৃশ গুঁড়া পদার্থ এবং ২ দশমিক ১৫০ কেজি কালো বারুদসদৃশ গুঁড়া।

অভিযানের সময় ঘটনাস্থলের আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। র‌্যাবের ধারণা, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব বিস্ফোরকসদৃশ আলামত আমবাগানের ভেতরে মজুত করে রেখেছিল।

উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৫।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম