ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মার্কিন রাজনীতিতে ঝড়: ট্রাম্প-মাস্ক সম্পর্কের অবসান, উত্তপ্ত রাজনীতিতে শেয়ারবাজারে ধাক্কা

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১ বছর আগে) ৮ জুন ২০২৫, রবিবার, ১২:৩৮ অপরাহ্ন

banglahour

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মধ্যে সম্পর্কের তিক্ততা এখন প্রকাশ্যে। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ঘোষণা করেছেন, মাস্কের সঙ্গে তার সম্পর্ক শেষ, এবং সেটি পুনঃস্থাপনেরও কোনও ইচ্ছা নেই তার। এই ঘোষণার পর থেকেই রাজনীতির ময়দানে শুরু হয়েছে নতুন হিসাব-নিকাশ।

মাস্ক সম্প্রতি এক্সে (পূর্বের টুইটার) একটি ভোটের আয়োজন করেন, যেখানে ৮০% উত্তরদাতা যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল গঠনের পক্ষে মত দেন। পরদিন মাস্ক পোস্ট করে ‘দ্য আমেরিকা পার্টি’ নামের একটি সম্ভাব্য দলের ইঙ্গিত দেন।

তবে রাজনৈতিক দ্বন্দ্বের প্রভাব পড়েছে মাস্কের ব্যবসায়। ট্রাম্পের সঙ্গে বিবাদের পরদিনই টেসলার শেয়ারে ১৪% পতনে কোম্পানিটি হারায় প্রায় ১৫ হাজার কোটি ডলার। এই পতনকে কোম্পানির ইতিহাসে একদিনে সবচেয়ে বড় ক্ষতি বলে উল্লেখ করেছে রয়টার্স।

মাস্ক আগে ট্রাম্প প্রশাসনে ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি’র প্রধান ছিলেন, যদিও সাম্প্রতিক সময়ে পদত্যাগ করেন। এদিকে টেসলার স্বচালিত গাড়ি প্রকল্প নিয়ে কাজ চললেও, বাজার বিশ্লেষকরা বলছেন মাস্কের মনোযোগের অভাব প্রকল্পকে পিছিয়ে দিচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বের চেয়ে মাস্কের ব্যবসা অনেক গভীর সমস্যায় আছে। সাংবাদিক কারা সুইশার পর্যন্ত বলছেন, “টেসলা শেষ হয়ে গেছে”।

ট্রাম্পের সঙ্গে বন্ধুত্বে ভাঙন আসার পর মাস্ক টেসলার বিরুদ্ধে চলমান ‘টেসলা টেকডাউন’ ক্যাম্পেইনেরও শিকার হচ্ছেন। যুক্তরাষ্ট্রজুড়ে চলছে বিক্ষোভ, সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে বয়কটের ডাক।

অনেকে মনে করছেন, ট্রাম্পের সমর্থন হারিয়ে মাস্ক হয়ত আগের রাজনৈতিক অবস্থানে ফিরে যেতে পারেন। তবে বিশ্লেষক প্যাট্রিক মুরহেডের মতে, "আমেরিকানরা ক্ষমাশীল। কিন্তু এটা সময়সাপেক্ষ।"

মাস্কের কোম্পানি স্পেসএক্সের সঙ্গেও রয়েছে যুক্তরাষ্ট্র সরকারের বহু বিলিয়ন ডলারের চুক্তি। ট্রাম্প এসব বাতিলের হুমকি দিলেও বিশ্লেষকরা বলছেন, স্পেসএক্স বর্তমানে মহাকাশ ও জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ – তাই বাস্তবে চুক্তি বাতিল কঠিন।

সব মিলিয়ে ট্রাম্প-মাস্কের বন্ধুত্বের অবসান, নতুন রাজনৈতিক দলের ইঙ্গিত, শেয়ারের ধস, বিক্ষোভ, ও স্পেসএক্স চুক্তি নিয়ে অনিশ্চয়তা – সব কিছু মিলিয়ে মাস্কের সামনে এখন এক অস্থির ভবিষ্যৎ। আর যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এই দ্বন্দ্ব যোগ করেছে নতুন মাত্রা।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম