ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সাবেক সেনা-প্রধানসহ ১০ জন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের দুর্নীতিবিরোধী অভিযান শুরু

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৮ জুন ২০২৫, রবিবার, ৭:৫৯ অপরাহ্ন

banglahour

সরকার পরিবর্তনের পর দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর জোরালো অভিযান চালিয়ে এবার সাবেক সামরিক ও প্রশাসনিক উচ্চপদস্থ ১০ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সংস্থাটি।

এই ব্যক্তিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং অর্থপাচারের গুরুতর অভিযোগ উঠেছে। ইতোমধ্যে কয়েকজনের ব্যাংক হিসাব ও সম্পদ জব্দ করা হয়েছে এবং অনেকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছেন, “প্রত্যেকটি অভিযোগের অনুসন্ধান নিয়মমাফিকভাবে এগিয়ে চলেছে। যারা সংশ্লিষ্ট, তাদের জিজ্ঞাসাবাদ এবং প্রয়োজনীয় রেকর্ড সংগ্রহ করা হচ্ছে।”

বিশিষ্টদের মধ্যে রয়েছেন:

জেনারেল (অব.) আজিজ আহমেদ: সাবেক সেনাপ্রধান। তার বিরুদ্ধে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে অর্থপাচারসহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ।

এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আব্দুল হান্নান: সাবেক বিমানবাহিনী প্রধান। রাষ্ট্রীয় অর্থ অপচয় ও অবৈধ সম্পদের অভিযোগে তার ও স্ত্রীর কোটি টাকার সম্পদ জব্দ।

মেজর জেনারেল টি এম জোবায়ের: সাবেক এনএসআই প্রধান। চাকরিতে ঘুষ ও লন্ডনে অর্থপাচারের অভিযোগে তার ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি।

সিদ্দিকুর রহমান: রাজউকের সাবেক চেয়ারম্যান। পরিবারসহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ।

মেজর জেনারেল (অব.) সালাউদ্দিন মিয়াজী: সাবেক সামরিক সচিব। জমি দখল ও দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়ে জামিনে মুক্ত।

মেজর জেনারেল (অব.) হামিদুল হক: সাবেক ডিজিএফআই প্রধান। নিজের ও পরিবারের নামে বিপুল অবৈধ সম্পদের অনুসন্ধান চলছে।

মো. মজিবুর রহমান: সাবেক এসএসএফ প্রধান। তার ও স্ত্রীর ব্যাংক হিসাব ও সম্পদ জব্দ।

লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী: সাবেক এমপি। মালয়েশিয়ায় দুর্নীতির অভিযোগে ১৬টি মামলা।

মেজর জেনারেল জিয়াউল আহসান: সাবেক এনটিএমসি প্রধান। ৪০ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৩৪২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলায় কারাগারে।

মেজর জেনারেল (অব.) মো. সাফিনুল ইসলাম: সাবেক বিজিবি ডিজি। অর্থ আত্মসাৎ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে তদন্তাধীন।

দুদকের জোরালো পদক্ষেপে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এমন অভিযান বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এক নতুন দৃষ্টান্ত হতে পারে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম