ঢাকা, ৩০ আগস্ট ২০২৬, রবিবার, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পেহেলগাম হামলার পর উত্তেজনা: ভারত-পাকিস্তান শান্তি আলোচনায় জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১ বছর আগে) ১১ জুন ২০২৫, বুধবার, ১০:০৮ পূর্বাহ্ন

banglahour

কাশ্মীরের পেহেলগাম এলাকায় ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি থাকলেও উত্তেজনার পারদ এখনও তীব্র। এমন পরিস্থিতিতে শান্তি আলোচনা এবং যুদ্ধবিরতির প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অঞ্চলিক দ্বন্দ্ব নিরসনে সক্রিয় ভূমিকা রাখছেন। তিনি বলেন, “ট্রাম্প এমন আলোচনার পথ তৈরি করেছেন, যা আগে ছিল অকল্পনীয়। এটি তার কূটনৈতিক সক্ষমতারই প্রতিফলন।”

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফর করেন পাকিস্তানের একটি সংসদীয় প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দেন পিপিপি নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। প্রতিনিধি দলের সঙ্গে মার্কিন আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের বৈঠক হয়। আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক ও সন্ত্রাসবিরোধী সহযোগিতা উঠে আসে।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত হন অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ অভিযোগ প্রত্যাখ্যান করে। ওই ঘটনার পর থেকেই দুই দেশের সম্পর্ক আবারও উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে।

ব্রুস বলেন, “এই সময়টিকে আমরা একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখছি। এই দীর্ঘদিনের বিরোধে অগ্রগতির সুযোগ সৃষ্টি হয়েছে।”

তিনি শান্তি ও সংলাপ প্রচেষ্টার জন্য প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদও জানান।

বর্তমানে পাকিস্তানি প্রতিনিধি দলটি যুক্তরাজ্যে অবস্থান করছে এবং পরবর্তী গন্তব্য ব্রাসেলস বলে জানা গেছে।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম