ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনতে লন্ডনে ইউনূস, দেখা হয়নি স্টারমারের সঙ্গে

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১২ জুন ২০২৫, বৃহস্পতিবার, ১০:১৭ পূর্বাহ্ন

banglahour

লন্ডন সফরে রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমলে যুক্তরাজ্যে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার উদ্ধার চেষ্টায় আন্তর্জাতিক সহায়তা চাইতেই তার এই সফর। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এখনো তার কোনো সাক্ষাৎ হয়নি।

ফিনান্সিয়াল টাইমস-এ প্রকাশিত এক প্রতিবেদনে ইউনূস বলেন, “এগুলো চুরির টাকা। যুক্তরাজ্যের উচিত এই অর্থ উদ্ধারে বাংলাদেশকে আইনি ও নৈতিকভাবে সহায়তা করা।”

স্টারমারের সঙ্গে দেখা না হওয়া প্রসঙ্গে ইউনূস বলেন, “তার সঙ্গে আমার সরাসরি কোনো কথা হয়নি।”

যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউনূসের সঙ্গে সাক্ষাতের কোনো পরিকল্পনা স্টারমারের নেই। তবে এ নিয়ে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

বলা হচ্ছে, শেখ হাসিনার আমলে ‘চুরি’ হওয়া অর্থের একটি বড় অংশ বর্তমানে যুক্তরাজ্যে রয়েছে। এরই মধ্যে যুক্তরাজ্য সরকার সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের সম্পত্তি জব্দ করেছে।

ইউনূস জানান, “আমার এই সফরের লক্ষ্য হচ্ছে যুক্তরাজ্য থেকে আরও সক্রিয় সহায়তা নিশ্চিত করা। এই অর্থ উদ্ধারে ব্রিটেনের ভূমিকায় আরও উদ্যম থাকা উচিত।”

উল্লেখ্য, গত বছরের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিচ্ছেন ইউনূস।

এদিকে শেখ হাসিনা সরকার সংশ্লিষ্ট দুর্নীতির তদন্ত লেবার পার্টির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। এর জের ধরে স্টারমারের ঘনিষ্ঠ টিউলিপ সিদ্দিককে সিটি মিনিস্টারের পদ ছাড়তে হয়।

বিশেষজ্ঞরা বলছেন, এই সফর নতুন সরকারের দুর্নীতিবিরোধী অবস্থান ও জনগণের আস্থা ফেরাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাচার হওয়া অর্থ উদ্ধার হলে তা বাংলাদেশের অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম