ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

৫০ লাখ ডলারের ‘গোল্ডেন ভিসা’র জন্য ওয়েবসাইট চালু করলেন ট্রাম্প, নাম নিবন্ধন শুরু

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১ বছর আগে) ১২ জুন ২০২৫, বৃহস্পতিবার, ৩:২২ অপরাহ্ন

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৫০ লাখ ডলারের রেসিডেন্সি ভিসার জন্য নতুন একটি ওয়েবসাইট চালুর ঘোষণা দিয়েছেন। ‘TrumpCard.gov’ নামে চালু হওয়া এই ওয়েবসাইটে আগ্রহীরা এখন থেকে নাম নিবন্ধন করতে পারবেন। এই ভিসাকে তিনি বলছেন ‘গোল্ডেন ভিসা’। খবর এএফপির।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, “হাজার হাজার মানুষ ফোন করছেন আর জানতে চাইছেন, কীভাবে তারা বিশ্বের সবচেয়ে মহান দেশ ও বাজারে প্রবেশের জন্য এই সুন্দর পথ বেছে নিতে পারবেন।”

চলতি বছরের এপ্রিলে এয়ারফোর্স ওয়ানে বসে ট্রাম্প প্রথম এই ভিসার ঘোষণা দেন এবং একটি সোনালি রঙের কার্ডের প্রোটোটাইপ প্রকাশ করেন। তিনি বলেছিলেন, মাত্র দুই সপ্তাহের মধ্যেই এটি পাওয়া যাবে। যদিও এখনো এই ভিসা প্রক্রিয়াকরণ শুরু হয়নি, তবে ওয়েবসাইটে নাম, পছন্দের ভিসার ধরন এবং ই–মেইল জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

ওয়েবসাইটে স্পষ্টভাবে লেখা রয়েছে—“The Trump Card is Coming”।

ট্রাম্প জানিয়েছেন, এই ‘ট্রাম্পকার্ড’ মূলত গ্রিনকার্ডের একটি উচ্চমূল্যের সংস্করণ, যা বিশ্বের শীর্ষ ব্যবসায়ী ও কর্মসংস্থান সৃষ্টিকারীদের টার্গেট করে তৈরি করা হয়েছে। তার মতে, এটি শুধু যুক্তরাষ্ট্রে বিনিয়োগকে উৎসাহিত করবে না, বরং জাতীয় ঘাটতি কমাতেও সহায়ক হতে পারে।

এই ভিসা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার জন্য একটি “মূল্যবান পথ” হিসেবেও বিবেচিত হতে পারে বলে মন্তব্য করেছেন ট্রাম্প।

গত ফেব্রুয়ারিতে এক বক্তব্যে ট্রাম্প জানান, এই বিশেষ ভিসা বা কার্ডের মূল্য হতে পারে ১০ লাখ থেকে ৫০ লাখ মার্কিন ডলার পর্যন্ত। এমনকি রুশ ধনকুবেরদেরও এই ভিসার আওতায় আনার সম্ভাবনার কথা তিনি নাকচ করেননি।

বিশ্লেষকরা বলছেন, এই উদ্যোগ অভিবাসন নীতিতে এক নতুন মাত্রা যোগ করবে এবং ধনী শ্রেণির জন্য নাগরিকত্বের সুযোগ আরও সহজতর করে তুলবে।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম