ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ইরান-ইসরাইল পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা, জর্ডানের আকাশসীমা বন্ধ

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১ বছর আগে) ১৩ জুন ২০২৫, শুক্রবার, ১২:১৫ অপরাহ্ন

banglahour

ইরানের রাজধানী তেহরান ও আশপাশের এলাকায় একযোগে বিমান হামলা চালিয়েছে ইসরাইল, যার পাল্টা জবাবে শতাধিক ড্রোন দিয়ে তেল আবিবে আঘাত হেনেছে ইরান। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের শঙ্কা জাগিয়েছে। এই পরিস্থিতিতে জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। খবর আলজাজিরার।

জর্ডানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান উত্তেজনার কারণে সম্ভাব্য ঝুঁকি এড়াতে তারা আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ইরান থেকে ছোড়া কিছু ক্ষেপণাস্ত্র জর্ডানের আকাশসীমা অতিক্রম করেছিল বলে উল্লেখ করা হয়।

শুক্রবার ভোরে ‘রাইজিং লায়ন’ নামে সামরিক অভিযানে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রসহ বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরাইল। এতে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি, আইআরজিসি প্রধান হোসেইন সালামি, পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান ফেরেয়দুন আব্বাসি এবং পারমাণবিক বিজ্ঞানী মোহাম্মদ মেহেদি তেহরানচি নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এছাড়া ইসরাইলি হামলায় তেহরানের একটি আবাসিক ভবনে নারী ও শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ।

ইসরাইল দাবি করেছে, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি না করতে পারে, সে উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। পাল্টা হামলায় ইরান শতাধিক ড্রোন ব্যবহার করে তেল আবিবে হামলা চালায়, যদিও এ হামলার ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনো জানা যায়নি।

উল্লেখ্য, চলমান সংঘাত বিশ্বব্যাপী উদ্বেগ সৃষ্টি করেছে এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম