ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মার্কিন রাজনীতি ও মধ্যপ্রাচ্য সংঘাত: ট্রাম্পের সামনে দোটানা, চাপ বাড়াচ্ছে ইরান-ইসরাইল উত্তেজনা

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১ বছর আগে) ১৪ জুন ২০২৫, শনিবার, ২:১৫ অপরাহ্ন

banglahour

ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলার ঘটনায় বড় ধরনের রাজনৈতিক চাপে পড়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বহুবার যুদ্ধ বিরোধী অবস্থান জানালেও এ হামলার পর ইসরায়েলকে প্রকাশ্যে প্রশংসা করায় তার ‘চিরস্থায়ী যুদ্ধে জড়ানো নয়’—এই প্রতিশ্রুতি প্রশ্নের মুখে পড়েছে।

ট্রাম্পের দূত স্টিভ উইটকফের ইরানি প্রতিনিধিদের সঙ্গে আলোচনার আগে এমন হামলা হওয়ায় কূটনৈতিক প্রচেষ্টাও বাধাগ্রস্ত হয়েছে। যদিও হামলার আগে ট্রাম্প ইসরায়েলকে সংযত থাকার আহ্বান জানিয়েছিলেন, হামলার পর তিনি একে “চমৎকার” বলে অভিহিত করেন এবং ইঙ্গিত দেন, ইরান চুক্তিতে না এলে আরও হামলা চলবে।

যুক্তরাষ্ট্র সরকার সরাসরি হামলায় জড়িত নয় বলে জানালেও এক মার্কিন কর্মকর্তা স্বীকার করেছেন, ইসরায়েলকে প্রতিরক্ষা সহায়তা দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটন প্রকাশ্যে নিরপেক্ষ অবস্থান নিলেও পেছনে সক্রিয়ভাবে জড়িত রয়েছে।

ট্রাম্পের রিপাবলিকান দলের নেতারা ইসরায়েলের পাশে থাকলেও তার ‘আমেরিকা ফার্স্ট’ নীতির সমর্থকরা এই অবস্থানকে সমালোচনা করছেন। সাবেক উপদেষ্টা টাকার কার্লসনসহ শান্তিপন্থীরা বলছেন, ট্রাম্পের আশপাশে এখন যুদ্ধবাজ ও শান্তিবাদী—দুই দিক থেকেই চাপ আসছে।

এদিকে জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ডও হুঁশিয়ারি দিয়েছেন যুদ্ধবাজদের কর্মকাণ্ড বিশ্বকে পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলকে সমর্থন করলেও ট্রাম্পের এখন বড় সিদ্ধান্ত নিতে হবে—যুক্তরাষ্ট্র কি তেহরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাবে? এমন পদক্ষেপ রাজনৈতিকভাবে তার ভিত্তিকে বিভক্ত করতে পারে।

গাজায় নেতানিয়াহুর রক্তক্ষয়ী অভিযানের কারণে ডেমোক্র্যাটরা আগে থেকেই সমালোচনামুখর। কংগ্রেসম্যান জোয়াকিন ক্যাস্ট্রোর মতে, ‘আমেরিকা ফার্স্ট’ মানে হতে পারে না, আমেরিকা নেতানিয়াহুর হাতে যুদ্ধের দিকে ঠেলে দেওয়া।

বিশ্বব্যাপী এই উত্তেজনার সুযোগ নিতে পারে চীন—এমন আশঙ্কাও করা হচ্ছে। বিশ্লেষক সিনা তুসির মতে, তাইওয়ানের ইস্যুতে চীন এখন নতুন পদক্ষেপ নিতে পারে, কারণ যুক্তরাষ্ট্র একাধিক সংকটে জর্জরিত।

বিশ্বজুড়ে যুদ্ধের হুমকি বাড়লেও, বিশেষজ্ঞরা মনে করছেন—যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু একবার শুরু হলে তা থামানো কঠিন এবং নিয়ন্ত্রণ প্রায় অসম্ভব হয়ে পড়ে। এখন দেখার বিষয়, ট্রাম্প ও যুক্তরাষ্ট্র নেতৃত্ব কতটা ভারসাম্য রাখতে পারে এই উত্তপ্ত পরিস্থিতিতে।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম