ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পারমাণবিক আলোচনা ‘অর্থহীন’, ইসরাইলি হামলায় যুক্তরাষ্ট্রের সমর্থনের অভিযোগ ইরানের

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১ বছর আগে) ১৪ জুন ২০২৫, শনিবার, ২:২১ অপরাহ্ন

banglahour

তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা এখন অর্থহীন হয়ে পড়েছে। একইসঙ্গে তারা অভিযোগ করেছে, ইসরাইলি বিমান হামলায় ওয়াশিংটনের প্রত্যক্ষ সমর্থন রয়েছে। শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের বরাতে এ তথ্য জানিয়েছে তাসনিম বার্তা সংস্থা।

ইসমাইল বাঘাই বলেন, "আপনি একদিকে সংলাপের দাবি করবেন, অন্যদিকে ইসরায়েলকে আমাদের ভূখণ্ডে হামলার সুযোগ দেবেন— এটা চলতে পারে না। এতে সংলাপ অর্থহীন হয়ে গেছে।"

তিনি আরও বলেন, ইসরায়েল কূটনৈতিকভাবে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে এবং ওয়াশিংটনের অনুমতি ছাড়া এ ধরনের হামলা সম্ভব নয়।

আলোচনা অনিশ্চিত
আগামী রোববার ওমানের মাসকাটে আমেরিকা ও ইরানের মধ্যে পারমাণবিক আলোচনার ষষ্ঠ দফা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ইসরায়েলি হামলার পর আলোচনাটি নির্ধারিত সময়মতো হবে কিনা তা এখন অনিশ্চিত।

ইসরায়েলি হামলা ও জবাব
শুক্রবার ইরানের একাধিক পরমাণু স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। এতে বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামি, সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরিসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন।

ইসরায়েলি হামলার জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান, লক্ষ্য ছিল তেল আবিব।

পরিস্থিতির অবনতি
ঘটনাপ্রবাহে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। আমেরিকা-ইরান পারমাণবিক আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কা এবং তেহরান-তেল আবিব দ্বন্দ্বে সরাসরি সংঘাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম