ঢাকা, ২৪ জুন ২০২৬, বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভ্যাপসা গরমে হাঁসফাঁস নগরবাসী, সামান্য স্বস্তির ইঙ্গিত দিল আবহাওয়া অফিস

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৪ জুন ২০২৫, শনিবার, ২:২২ অপরাহ্ন

banglahour

ঢাকা, ১৪ জুন:
জ্যৈষ্ঠের কাঠালপাকা গরমে নাভিশ্বাস উঠেছে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের। রোদের তীব্রতা বেশি না হলেও গুমোট আবহাওয়া আর অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছেন সবাই। তবে এই দাবদাহের মাঝেও কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১৪ জুন) সকালে দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, নারায়ণগঞ্জ, মাদারীপুর ও কিশোরগঞ্জসহ রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজকের দিনে তাপমাত্রায় তেমন পরিবর্তন না থাকলেও আগামীকাল থেকে তা কিছুটা হ্রাস পেতে পারে। সেই সঙ্গে ১৮ জুন পর্যন্ত দেশের আট বিভাগেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের ডিমলায় ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে ২৪.১ ডিগ্রি সেলসিয়াস।

এই ভ্যাপসা গরমের মধ্যেও আশার খবর হলো, আগামী কয়েক দিনের মধ্যে আবহাওয়ায় কিছুটা পরিবর্তন আসতে পারে, যা সাময়িক স্বস্তি দেবে জনজীবনে। তবে পূর্ণাঙ্গ স্বস্তির জন্য সবাই তাকিয়ে আছে বৃষ্টির দিকে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯