ঢাকা, ১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

যুদ্ধবাজ ইসরাইলের হামলায় নিহত ইরানের আরও দুই জেনারেল, তেহরানে উত্তেজনা চরমে

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১ বছর আগে) ১৪ জুন ২০২৫, শনিবার, ৪:৫৩ অপরাহ্ন

banglahour

তথ্যসূত্র: মেহের নিউজ, এএফপি, ফার্স, আইআরআইবি

তেহরানে সামরিক উত্তেজনা বেড়েই চলেছে। ইসরাইলের ধারাবাহিক বিমান হামলায় ইরানের আরও দুই সিনিয়র জেনারেল নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। শুক্রবার গভীর রাতে এই হামলা চালানো হয় বলে শনিবার এক বিবৃতিতে জানায় ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ।

নিহত দুই কর্মকর্তা হলেন– জেনারেল গোলাম রেজা মেহরাবি (ডেপুটি হেড অব ইন্টেলিজেন্স) ও জেনারেল মেহদি রব্বানি (ডেপুটি হেড অফ অপারেশনস)। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, তেহরানসহ বিভিন্ন শহরে চালানো এই হামলায় রাজধানীর আবাসিক এলাকাও রেহাই পায়নি।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি আরও জানায়, ইসরাইল ইরানের সামরিক ও পরমাণু স্থাপনার ওপর হামলা অব্যাহত রেখেছে।

এ হামলায় ইতোমধ্যে ইরানের চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, আইআরজিসি প্রধান মেজর জেনারেল হোসেইন সালামিসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং অন্তত ৬ জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে তেহরান।

পাল্টা জবাবে ইরানও ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে এখন পর্যন্ত তিনজন নিহত ও অন্তত ১৭২ জন আহত হয়েছেন বলে দাবি করেছে তেহরান।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, তারা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখবে। অন্যদিকে ইরানের পক্ষ থেকেও পাল্টা হামলা চালানোর ঘোষণা এসেছে। ফার্স নিউজকে দেওয়া এক বিবৃতিতে ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বলেন, “গত রাতের সীমিত পদক্ষেপেই বিষয়টি শেষ হচ্ছে না। এই সংঘর্ষ ইসরাইলের জন্য আরও ভয়াবহ হয়ে উঠবে।”

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯