ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ইরান-ইসরাইল উত্তেজনায় আকাশসীমা খুলে দিল জর্ডান, রক্ষা চায় নিরপেক্ষ অবস্থান

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১ বছর আগে) ১৪ জুন ২০২৫, শনিবার, ৪:৫৮ অপরাহ্ন

banglahour

মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরাইল সংঘাতের প্রেক্ষাপটে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে আকাশসীমা বন্ধ রাখার পর আবারও আকাশসীমা উন্মুক্ত করেছে জর্ডান।

জর্ডানের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (CARC) জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা থেকে পুনরায় বিমান চলাচল শুরু হয়েছে।

এর আগে শুক্রবার, আঞ্চলিক নিরাপত্তা হুমকির আশঙ্কায় জর্ডান তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। ফলে মধ্যপ্রাচ্যের ওপর দিয়ে যাওয়া অনেক আন্তর্জাতিক ফ্লাইটকে রুট পরিবর্তন করতে হয়, কিছু ফ্লাইট বাতিলও করা হয়।

জর্ডান সরকারের মুখপাত্র মোহাম্মদ আল-মোমানি এক বিবৃতিতে বলেন, “আমাদের আকাশসীমা লঙ্ঘন করতে দেওয়া হবে না। জর্ডান কোনো বিদেশি সংঘাতের যুদ্ধক্ষেত্রে পরিণত হতে চায় না।”

সংঘাতের সূত্রপাত ঘটে শুক্রবার ভোররাতে, যখন ইসরায়েল ২০০ যুদ্ধবিমান দিয়ে ইরানের প্রায় ১০০টি স্থাপনায় হামলা চালায়। লক্ষ্যবস্তু ছিল পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেন্দ্র, সামরিক ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা সিস্টেম।

এই হামলায় ইরানের সেনাবাহিনীর প্রধান, রেভ্যলুশনারি গার্ড (IRGC) কমান্ডার, ছয়জন পরমাণু বিজ্ঞানী এবং অর্ধশতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান।

এর জবাবে ইরান ‘অপারেশন ট্রু প্রমিস ৩’ চালিয়ে ইসরাইলে প্রায় ১০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে একাধিক সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং বহু ইসরায়েলি নাগরিক হতাহত হন।

বিশ্লেষণ বলছে, এই সংঘাত শুধু ইরান ও ইসরাইলেই সীমাবদ্ধ থাকছে না—পুরো অঞ্চলের নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে।

তথ্যসূত্র: ফারস, আইআরআইবি, এএফপি, CARC

 

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম