ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৬৯

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৪ জুন ২০২৫, শনিবার, ৮:০৯ অপরাহ্ন

banglahour

ঢাকা, ১৪ জুন — এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৬৯ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ১৬৯ জন ডেঙ্গু রোগীর মধ্যে সর্বাধিক ১০১ জন বরিশাল অঞ্চলের। ঢাকায় ভর্তি হয়েছেন ৩৫ জন, চট্টগ্রামে ২৮ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৫ জন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৫ হাজার ৭৩৯ জন। মৃত্যু হয়েছে ২৯ জনের।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। জনসাধারণকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি জমে থাকা পানিতে মশার প্রজনন রোধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম