ঢাকা, ৩০ আগস্ট ২০২৬, রবিবার, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

তেহরানের কাছে ইসরাইলের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১ বছর আগে) ১৮ জুন ২০২৫, বুধবার, ৩:০৩ অপরাহ্ন

banglahour

তেহরান, ১৮ জুন ২০২৫ — ইরানের প্রতিরক্ষা বাহিনী ইসরাইলের একটি অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত ভারামিন শহরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

ভারামিন শহরের গভর্নর হোসেইন আব্বাসি স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, ইরানি সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ইউনিট এই এফ-৩৫ বিমানটি শনাক্ত করে এবং সফলভাবে ভূপাতিত করে। এই তথ্য ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ ও ইংরেজি ভাষার দৈনিক তেহরান টাইমস নিশ্চিত করেছে।

ইরানের দাবি অনুযায়ী, ইসরাইল ইরানের বিভিন্ন অঞ্চলে একের পর এক আক্রমণ চালিয়ে আসছে। গত শুক্রবার ভোরে ইসরায়েল ইরানের ভেতরে একাধিক হামলা চালায়। এরপর পাল্টাপাল্টি আক্রমণ চলছে দুই দেশের মধ্যে। ইরান বলছে, এই সংঘাতে এখন পর্যন্ত ইসরাইলের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে।

উল্লেখ্য, এফ-৩৫ হচ্ছে যুক্তরাষ্ট্রে নির্মিত স্টেলথ প্রযুক্তির পঞ্চম প্রজন্মের একটি যুদ্ধবিমান, যা রাডারে ধরা পড়ে না বলেই পরিচিত। ইসরাইলসহ বিশ্বের বিভিন্ন উন্নত দেশ এই বিমান ব্যবহার করে থাকে।

এ ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় ইতিমধ্যে চীন তাদের নাগরিকদের ইরান থেকে সরিয়ে নিতে শুরু করেছে।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম