প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজশাহী: আওয়ামী লীগকে ভোট না দিলে বাংলাদেশ স্বাধীন হতো না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন- মুচলেকা দিয়ে বিএনপি নেতারা পালিয়ে গেলেও আওয়ামী লীগ পিছু হটে না। প্রতিশ্রুতি রক্ষার আশ্বাস দিয়ে আগামী নির্বাচনে নৌকার জন্য ভোট চাইলেন আওয়ামী লীগ সভাপতি।
রোববার (২৯ জানুয়ারী) বিকালে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসমাবেশে প্রধান অতিথির ভাষণ এ কথা বলেন তিনি। এ সময় পদ্মা ঘেঁষা সবুজ শহর রাজশাহীর অলিগলিতে-সড়ক মহাসড়কে শ্লোগানে মূখর ওঠে সমাবেশস্থল।
যে মাঠে ৫ বছর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ বছর পর একই মঞ্চে প্রতিশ্রুতির শতভাগ বাস্তবায়ন শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারের ধারাবাহিকতা রক্ষার বার্তা নিয়ে রাজশাহীতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার দৃঢ়তায় বদলে গেছে রাজশাহী শহর, বদলে গেছে বাংলাদেশ।
বিকাল ৩টা ৫৪ মিনিট থেকে ৪টা ২৫ মিনিট পর্যন্ত ৩১ মিনিটের ভাষণে প্রধানমন্ত্রী বিগত ১৪ বছরে দেশে এবং রাজশাহীতে যে উন্নয়ন হয়েছে, তা তুলে ধরেন। তবুও সরকার নিয়ে বিএনপির সমালোচনা, জনসভায় এর জবাব দেন বঙ্গবন্ধু কন্যা। বলেন বিএনপি-জামাত জোটের শাসনব্যবস্থা জনগনের উন্নয়ন হয়নি।
আওয়ামী লীগ জনগনের সেবায় পাশে থাকে উল্লেখ করে নৌকার পক্ষে ভোট চান শেখ হাসিনা। উন্নয়নের ধারাবাহিকতায় আরও ২৬ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
