ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সোরোকা হাসপাতালে ইরানের হামলাকে ‘ইচ্ছাকৃত অপরাধ’ বলছে ইসরাইল, স্পষ্ট বার্তার আহ্বান উপ-পররাষ্ট্রমন্ত্রীর

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১ বছর আগে) ১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার, ২:০৭ অপরাহ্ন

banglahour

ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় সোরোকা হাসপাতালে ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে ‘ইচ্ছাকৃত’ এবং ‘অপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী শারেন হাসকেল। বিবিসির খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

হাসকেল লিখেছেন, “এটি কোনো সামরিক ঘাঁটি নয়, এটি একটি হাসপাতাল। সোরোকা হলো নেগেভ অঞ্চলের প্রধান চিকিৎসাকেন্দ্র।” তিনি একইসঙ্গে হাসপাতালের ভেতরের ক্ষয়ক্ষতির একটি ভিডিও-ও শেয়ার করেছেন।

উপ-পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “বিশ্বের উচিত এ বিষয়ে স্পষ্টভাবে কথা বলা।”

এর আগে ইসরাইলি বাহিনী ১৭ জুন ইরানের কেরমানশাহ শহরের ফারাবি হাসপাতালেও হামলা চালিয়েছিল।

ইরান-ইসরাইল চলমান সংঘাতে বেসামরিক স্থাপনাগুলোতে হামলা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। শুক্রবার (১৩ জুন) থেকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে ইসরাইল ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে। হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নামের ওয়াশিংটনভিত্তিক এক সংস্থার তথ্য অনুযায়ী, এই হামলায় এখন পর্যন্ত ৬৩৯ জন নিহত এবং ১,৩২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৬৩ জন বেসামরিক নাগরিক এবং ১৫৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য বলে জানানো হয়েছে।

তবে ইরান সরকারি হিসেবে জানিয়েছে, ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ২২৪ জন নিহত এবং ১,২৭৭ জন আহত হয়েছেন।

এর জবাবে ইরানও পালটা হামলা চালাচ্ছে তেলআবিবসহ ইসরাইলের বিভিন্ন স্থানে, যার সর্বশেষ উদাহরণ সোরোকা হাসপাতাল হামলা। সংঘর্ষে দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থা ক্রমেই আরও তীব্রতর হচ্ছে।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম