ঢাকা, ১৫ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ

জাতীয় | অনলাইন ডেস্ক

(৬ মাস আগে) ১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার, ৫:১০ অপরাহ্ন

banglahour

ঢাকা, ১৯ জুন — আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় জ্যৈষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) হিসেবে নিয়োগ দিয়েছে। বৃহস্পতিবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এদিন বেলা ১১টার দিকে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে প্রসিকিউটর গাজী এম এস তামিম মামলার অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ৪১ ধারা অনুযায়ী অ্যামিকাস কিউরি নিয়োগের সুযোগ রয়েছে। সে প্রেক্ষিতে আদালত সুপ্রিম কোর্টের জ্যৈষ্ঠ আইনজীবী মশিউজ্জামানকে নিয়োগ দেয় এবং আগামী ২৫ জুন তাঁর বক্তব্য শোনার দিন নির্ধারণ করে।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’—এমন একটি অডিও ক্লিপ ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে শেখ হাসিনার কণ্ঠ বলে শনাক্ত করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই ঘটনায় দায়ের হওয়া আদালত অবমাননার মামলায় দুই আসামিকে ২৫ মে হাজির হওয়ার নির্দেশ দিলেও তাঁরা অনুপস্থিত ছিলেন এবং কোনো ব্যাখ্যাও দেননি।

পরে ট্রাইব্যুনাল ৩ জুন তাদের হাজিরা নিশ্চিত করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়, যা পরদিন দুটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। অভিযুক্তদের সেই তারিখেও হাজিরা না দেওয়ায় মামলার পরবর্তী শুনানিতে অ্যামিকাস কিউরি নিয়োগের সিদ্ধান্ত নেয় আদালত।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩