ঢাকা, ৭ মার্চ ২০২৬, শনিবার, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি স্থগিত, সেমিনারে ‘যুগান্তকারী ঘোষণা’র প্রত্যাশা

জাতীয় | অনলাইন ডেস্ক

(৮ মাস আগে) ১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার, ৭:৩৮ অপরাহ্ন

banglahour

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন ঘোষিত দুই দিনের ‘অর্ধদিবস’ কর্মবিরতি আপাতত স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সংগঠনের সভাপতি মো. রেজোয়ান খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামী ২২ জুন দেশের সব বিচারকদের অংশগ্রহণে একটি সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে এই সেমিনারে বিচার বিভাগের জন্য ‘যুগান্তকারী ঘোষণা’ আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ সম্মেলনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় গঠনের ঘোষণা দিতে পারেন, যা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে বড় পদক্ষেপ হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেমিনারের প্রেক্ষাপটে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুরোধে ২২ ও ২৩ জুনের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। তবে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আশা করা হচ্ছে, সম্মেলন থেকে অধস্তন আদালতের সহায়ক কর্মচারীদের ‘বিচার বিভাগীয় কর্মচারী’ হিসেবে স্বীকৃতি এবং তাদের দুই দফা দাবি বাস্তবায়নের ঘোষণা আসবে।

অ্যাসোসিয়েশন হুঁশিয়ারি দিয়েছে, দাবি আদায় না হলে পুনরায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯