ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ইসরাইলি হামলায় ইরানের ড্রোন ইউনিটের দ্বিতীয় শীর্ষ কমান্ডার নিহত

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১ বছর আগে) ২১ জুন ২০২৫, শনিবার, ১০:১৫ পূর্বাহ্ন

banglahour

ঢাকা, ২১ জুন — ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ড্রোন ইউনিটের দ্বিতীয় শীর্ষ কমান্ডার আমিন পুর জোধখি ইসরাইলের চালানো হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইলের সেনাবাহিনী।

শনিবার (২১ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানায় তারা। খবরটি প্রকাশ করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

ইসরাইলি সেনাবাহিনী বলেছে, দক্ষিণ-পশ্চিম ইরান থেকে ইসরাইল লক্ষ্য করে চালানো শত শত ড্রোন হামলার মূল পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন আমিন পুর জোধখি। তাকেই টার্গেট করে এই হামলা চালানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, এর আগেই—১৩ জুন—আইআরজিসির ড্রোন ইউনিটের আরেক শীর্ষ নেতা তাহার ফুরকে হত্যা করে ইসরাইল। তার মৃত্যুর পর থেকেই জোধখি ইউনিটের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছিলেন।

ইসরাইলের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের হামলা তাদের চলমান কৌশলেরই অংশ, যার মাধ্যমে তারা ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ভেঙে দিতে চায়। কারণ, এসব প্রযুক্তি পুরো অঞ্চলের জন্য হুমকি হয়ে উঠতে পারে।

তবে এখন পর্যন্ত এ হামলা বা জোধখির মৃত্যুর বিষয়ে ইরান সরকার কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

উল্লেখ্য, গত ১৩ জুন থেকে পারমাণবিক স্থাপনাসহ একাধিক লক্ষ্যবস্তুতে ইসরাইলি হামলা চালানো হচ্ছে। পাল্টা জবাবে ইরানও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। এই পাল্টাপাল্টি হামলায় উভয় দেশেই প্রাণহানির ঘটনা ঘটছে এবং উত্তেজনা ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্যে।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম