ঢাকা, ২৪ অক্টোবর ২০২৬, শনিবার, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সংস্কার ও নিরপেক্ষতার শর্তে নির্বাচনে যেতে রাজি জামায়াত: যশোরে মিয়া গোলাম পরওয়ার

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২১ জুন ২০২৫, শনিবার, ২:১৩ অপরাহ্ন

banglahour

যশোর, ২১ জুন — বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘প্রয়োজনীয় সংস্কার, স্থানীয় সরকার নির্বাচন ও মানবতাবিরোধী অপরাধের বিচার সম্পন্ন করে সরকার যদি নির্বাচন আয়োজন করতে পারে, তাহলে জামায়াত নির্বাচনে যেতে প্রস্তুত।’ শনিবার যশোরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “জামায়াত সবসময়ই সংখ্যানুপাতিক ভোট পদ্ধতির দাবি জানিয়ে আসছে। বর্তমানে বিশ্বের ৬০ থেকে ৬৫টি দেশ এই পদ্ধতিতে নির্বাচন করে। এতে ব্যক্তি নয়, দলকে ভোট দেওয়া হয়। ফলে পেশিশক্তি বা কালো টাকার প্রভাব থাকে না।”

সমালোচনার সুরে তিনি আরও বলেন, “আমরা বলি— ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। কিন্তু বাস্তবে দেখি— দেশের চেয়ে দল, দলের চেয়ে ব্যক্তি বড় হয়ে দাঁড়ায়। এই রাজনীতির কারণে দেশ পিছিয়ে আছে। স্বাধীনতার ৫৪ বছর পরও আমরা গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে পারিনি।”

সরকারের প্রতি আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, “আমরা অন্তর্বর্তী সরকারের সহযোগিতা করতে চাই, তবে তাদের জাতির কাছে প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। সরকারকে নিরপেক্ষতা বজায় রাখতে হবে। যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হয়, তাহলে জাতি বড় সংকটে পড়বে।”

জাতীয় ঐক্যের অভাব তুলে ধরে তিনি বলেন, “মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো দেশগুলো জাতীয় ঐক্যের মাধ্যমে এগিয়ে গেছে। অথচ আমরা দলাদলি, বিভাজন আর অতীতের অপ্রয়োজনীয় বিতর্কে ব্যস্ত।”

ভবিষ্যৎ নির্বাচন নিয়ে সতর্ক করে তিনি বলেন, “আগামী নির্বাচনে কেউ যদি ২০১৪, ২০১৮ কিংবা ২০২৪ সালের মতো ভোট ডাকাতি করতে চায়, তাহলে দেশের মানুষ সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করবে। তা না পারলে আমাদের রক্তদান বৃথা যাবে।”

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম