ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যান ফ্রন্টের নেতা-কর্মীদের সাথে বিএনপির ঈদ পুনর্মিলনী এবং শুভেচ্ছা বিনিময়

রাজনীতি | বাগেরহাট প্রতিনিধি,মনিরুল ইসলাম দুলু ।

(১ বছর আগে) ২১ জুন ২০২৫, শনিবার, ৪:০৭ অপরাহ্ন

banglahour

জেলার মোংলায় হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যান ফ্রন্টের নেতা-কর্মীদের সাথে ঈদ পুনর্মিলনী এবং শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পৌর বিএনপির আহবায়ক মোঃ জুলফিকার আলীর বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করেন পৌর ও উপজেলা বিএনপি। এতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যান ফ্রন্টের উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দসহ সংখ্যালঘু সম্প্রদায়ের বিপুলসংখ্যক লোকজন অংশ নেন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র মোঃ জুলফিকার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যান ফন্টের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সুব্রত মজুমদার। 

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কল্যান ফন্টের সদস্য সচিব অলোক হালদার ও পৌর আহবায়ক শচীন হালদার। অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন উপজেলা কল্যান ফন্টের আহবায়ক গোপাল মন্ডল কালু। আর এ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌর কল্যান ফন্টের সদস্য সচিব রাজীব নন্দী।

প্রধান অতিথির বক্তৃতায় মোঃ জুলফিকার আলী বলেন, বিগত ৫ আগস্টের পর থেকে এ এলাকার সংখ্যালঘুের নিরাপত্তায় বিএনপি নেতা-কর্মীরা দিন-রাত নিরলসভাবে কাজ করছেন। যার ফলে এখানে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, আর সামনে তো আর ঘটার কোন সুযোগই নেই। কারণ আমরা আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করি। আগামীতেও তার নির্দেশনায় আমরা সংখ্যালঘুদের সাথে নিয়ে একসযোগে কাজ করতে চাই। 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম