ঢাকা, ২৪ জুন ২০২৬, বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত: জনপ্রশাসন সংস্কার কমিশনের আশু সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২১ জুন ২০২৫, শনিবার, ৫:২৯ অপরাহ্ন

banglahour

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত আশু বাস্তবায়নযোগ্য সুপারিশসমূহ দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার (২১ জুন) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে উল্লেখ করা হয়, গত ১৬ জুন প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার জন-আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন খাতে ছয়টি প্রধান কমিশনসহ একাধিক সংস্কার কমিশন গঠন করেছে। এসব কমিশন ইতোমধ্যে সরকারের কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে।

পোস্টে আরও বলা হয়, যেসব সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধন বা বৃহৎ পরিসরের জাতীয় ঐকমত্য প্রয়োজন, সেগুলোর বিষয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে 'জাতীয় ঐকমত্য কমিশন' কাজ করছে। তবে যেসব সুপারিশ প্রশাসনিক মন্ত্রণালয়গুলো নিজ উদ্যোগেই বাস্তবায়ন করতে সক্ষম, সেগুলোর দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্টারে বলা হয়েছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ নাগরিক প্লাটফর্মে সরকারের সব সেবা অন্তর্ভুক্ত করার জন্য সময়াবদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নের উদ্যোগ নেবে। পাশাপাশি ন্যাশনাল ডাটা গভর্নেন্স ও ইন্টারঅপারেবিলিটি সিস্টেম দ্রুত বাস্তবায়নের কথাও উল্লেখ করা হয়েছে।

পোস্টারে আরও বলা হয়েছে, আগামী এক মাসের মধ্যে সব মন্ত্রণালয় ও বিভাগকে তাদের নিজস্ব সময়াবদ্ধ কর্মপরিকল্পনা মন্ত্রিপরিষদ বিভাগ এবং প্রধান উপদেষ্টার কার্যালয়কে অবহিত করতে হবে।

এই সিদ্ধান্তকে দেশের প্রশাসনিক কার্যকারিতা ও ডিজিটাল সেবার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯