ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

এনসিপির ২০ সদস্যের ধামরাই উপজেলা সমন্বয় কমিটি গঠন

রাজনীতি | মো: সাফায়েত খান ওপেল , প্রতিনিধি , ধামরাই (ঢাকা)।

(১ বছর আগে) ২২ জুন ২০২৫, রবিবার, ১:৪০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৪৩ অপরাহ্ন

banglahour

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ২০ সদস্যের ধামরাই উপজেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এ কমিটি অনুমোদন করেন। কমিটিতে প্রধান সমন্বয়কারী হলেন ইস্রাফিল খোকন।

এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে ধামরাই উপজেলা সমন্বয় কমিটির তালিকা প্রকাশ করে এনসিপির দপ্তর। এছাড়াও আরো চারজনকে যুগ্ম সমন্বয়কারী হিসেবে উল্লেখ করা হয়েছে। সদস্য হিসেবে রাখা হয়েছে আরো ১৫ জনকে।

কমিটিতে যুগ্ম সমন্বয়কারীরা হলেন, নাজমুল হক, খাদেজা খানম, উজ্জল হোসেন ও মোঃ শাহিনুর ইসলাম।

কমিটির সদস্যরা হলেন, অধ্যাপক সামিউর রহমান,  বিলকিস আক্তার, মোঃ মনিরুল ইসলাম, আশিকুর রহমান, আরাফাত, রাইসুল ইসলাম, রাকিব হাসান, আল আমিন, আলী আজম, মমিনুর, শফিকুল, মোহাম্মদ মিল্লাত হোসেন, উজ্জল হোসেন, কাউসার আহমেদ, সামিউল ইসলাম লিমান।

আগামী তিন মাস অথবা আহবায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত এই কমিটির অনুমোদন করা হয়েছে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম