ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

২০২৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুতে যান চলবে- রেলমন্ত্রী

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৩০ জানুয়ারি ২০২৩, সোমবার, ৬:৫১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:১২ অপরাহ্ন

banglahour

টাঙ্গাইল: রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নির্মাণ কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হবে। যে গতিতে কাজ করছে তাতে ২০২৪ সালের আগস্টের নির্ধারিত সময়ের পূর্বেই যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
 

রেলপথ মন্ত্রী আজ (৩০ জানুয়ারী) বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্প এর অগ্রগতি পরিদর্শনের সময় পূর্ব প্রান্তে উপস্থিত সাংবাদিকদের সামনেএ কথা বলেন। মন্ত্রী বলেন ৪.৮ কিলোমিটার দীর্ঘ সেতুর মধ্যে ১.১৫ কিলোমিটার ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে। বারোটি পিলারের উপর এগারটি স্প্যান বসে গেছে। পূর্ব প্রান্তের অগ্রগতি অনেক ভালো। পশ্চিম প্রান্তে  অগ্রগতি কিছুটা কম তবে ঠিকাদার তাদের কাজের গতি বাড়িয়ে দিয়েছে।  ফলে পুরো প্রকল্পটি তার নির্ধারিত সময় ২০২৪ সালের আগস্টের আগেই যান চলাচলের জন্য খুলে যাবে বলে আশা করা যাচ্ছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সেতু ডুয়েল গেজ ডাবল লাইন হচ্ছে। এখানে ব্রডগেজে  ১২০ কিলোমিটার গতিতে ট্রেন চলবে এবং সেতু পার হতে পাঁচ মিনিট সময় লাগবে যেটি এখন প্রায় ৪০ মিনিট সময় লাগছে। ফলে সময় অনেক কমে যাবে। এই সেতুর মাধ্যমে ট্রান্স এশিয়ান রেলওয়ের সাথে যোগাযোগ স্থাপিত হবে। ফলে পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, ভুটানের সাথে ট্রেন যোগাযোগ আরো বৃদ্ধি পাবে। অধিক সংখ্যক ট্রেন চালানো সম্ভব হবে যার ফলে  অভ্যন্তরীণ ট্রেন বৃদ্ধিসহ আন্তঃদেশীয় ট্রেনও অধিকারে চালানো যাবে এবং ভারত থেকে সরাসরি মালবাহী ট্রেন চালানো সম্ভব হবে। 
          
উল্লেখ্য যে জাইকার অর্থায়নে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মিত হচ্ছে। ২০২৪ সালের আগস্ট এর মধ্যে সেতুর কাজ নির্ধারণ করা আছে। এটির মোট প্রকল্প ব্যয় ১৬,৭৮০ কোটি টাকা। সর্বশেষ এ বছর জানুয়ারি পর্যন্ত প্রকল্পের ভৌত অগ্রগতি ৫৫ শতাংশ।

আজকের এই পরিদর্শনের সময় টাঙ্গাইলের  সংসদ সদস্য  তানভীর হাসান, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত পরিচালক অবকাঠামো মোঃ শহিদুল ইসলাম, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মোঃ মাসউদুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম