খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে মো. সাদ্দাম (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে উপজেলার রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ সাদ্দাম খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার সোনার বাংলা গলির নুর ইসলামের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সাদ্দাম রাতে রূপসার রাজাপুর এলাকায় অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে পালিয়ে যায়। গুলিটি সরাসরি তার মাথায় বিদ্ধ হয়।
স্থানীয়রা দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনার পেছনে পূর্ব শত্রুতা না অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত গুলিবিদ্ধ মো. সাদ্দামের অবস্থা সঙ্কটাপন্ন রয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
